দক্ষিণ দিনাজপুরের পর মালদা জেলায় মুখ্যমন্ত্রী কে বিঁধলেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়। বুধবার সন্ধ্যা নাগাদ মালদহের গাজোল ব্লকের রানীগঞ্জ এলাকায় এক নির্বাচনী জনসভা করেন তিনি। এদিনের জনসভায় বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয় ছাড়াও হাজির ছিলেন বিজেপি মণ্ডল কমিটির সভাপতি চিন্ময় দেব বর্মন, বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সদস্যা শ্রীরুপা চৌধুরী, বিজেপি সভাপতি সুব্রত কুণ্ডু, বিজেপি জেলার সাধারণ সম্পাদক মানবেন্দ্র চতুর্বেদী সহ অন্যান্যরা। মঞ্চে উঠেয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন।
এদিনের জনসভায় বক্তব্য দিয়ে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী বলেন, গ্রামগঞ্জের কৃষ্টি-সংস্কৃতিকে সাধুবাদ জানিয়েছেন। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী কে আঙুল দেখিয়ে বলেন, মহিলাদের সমস্যার সমাধান করেন নি। সেখানে প্রধানমন্ত্রীর উজ্জ্বল্লা যোজনা, মুদ্রা যোজনার কথা উল্লেখ করেছেন। রেশম শিল্পের কথা তুলে ধরে তিনি বলেন বাংলার মহিলাদের রেশম শিল্প তৈরি করে থাকেন। কিন্তু রেশম গুলি বিদেশে রপ্তানি করা হয়। ফলে মহিলাদের তথা বাংলার রেশম শিল্পের ন্যায্য মুল্য পান না তারা। এই সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/FsWPpvP7JZo